STORYMIRROR

SUBHAM MONDAL

Abstract Romance

3  

SUBHAM MONDAL

Abstract Romance

ফেরিঘাটে

ফেরিঘাটে

1 min
211

বাঁধা ছিল যে ঘর হৃদয়ের মাপে, 

বােঝাপড়া তার আজ তারাদের সাথে। 

আকাশ ওই বুনছে জরি ক্ষণিক রাতের গায়,

 জমছে ছায়া সারি সারি হিসেব বুঝি রাখছে সময়।

ডুবেছে সেই তরীখানি নদীর গভীর প্রেমে,

 ফেরিঘাটে আসা-যাওয়া তাইতাে গেছে থেমে।

 হেরে যাওয়া শােক সবই থমকেছে বাঁকে,

 ভালোবাসা নাম দিয়ে বুকে দিও রেখে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract