STORYMIRROR

আরিয়ানা ইচ্ছা

Classics Others

3  

আরিয়ানা ইচ্ছা

Classics Others

ফেরারী মন

ফেরারী মন

1 min
305

মন আমার কেনো এতো বেপরোয়া,কেনো এতো চঞ্চল,

কি কথা ভেবে, কেনো বারেবারে,

হয় এতো অবিচল।

দোটানায় পড়ি কেনো বারেবার,

এতো ভয় মনে কিযে হারাবার।

কি করে বোঝাবো করে কারবার,

সাধ্য যে নেই কাউকে ফেরাবার।

আজ ক্ষুদ্ধ জীবন,

অশান্ত মন

করে জ্বালাতন

ফেরারী মন,

কি যে তার মতি গতি।

করি নাকো ভয় আর নিজেকে নিয়ে,

নির্বিকার হোক যতো নিজের ক্ষতি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics