STORYMIRROR

Atanu Ganguly

Fantasy

2  

Atanu Ganguly

Fantasy

পাশ ফেল

পাশ ফেল

1 min
583

ছেলে বড় হয়েছে,

সেই তলমল পায়ে, চলতে চলতে- 

আজ শক্ত পায়ে উঠেছে.

কত ভাষা শিখেছে 

ইংরাজি, জার্মানী, ফরাসী, জাপানী-

বাংলা বোধহয় ভুলেছে.

কত লোক তাকে চিনেছে,

দেশে বিদেশে ঘুরে ফেরে জানি, 

ছেলেটি মানুষ কি হতে পেরেছে?


ছোট্ট বাসাটি ভেঙেছে,

চৌদ্দ তলার ফ্ল্যাটে, হাজার বাতি জ্বলে,

ফোনে যোগাযোগ রেখেছে.

ভুল কি হয়েছে !

অলীক সুখের হাতছানি পেয়ে,

জীবনকে জুয়া ধরেছে.

ছেলে মস্ত নাম করেছে,

একা বসে ভাবি, কি নিয়ে বাঁচি,

ছেলেটি মানুষ কি হতে পেরেছে?


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy