নয়া মেট্রো সফর
নয়া মেট্রো সফর
নয়া মেট্রো সফর
পুণ্য তোয়া গঙ্গা দিয়ে
চললো মেট্রো রেল
প্রথম দিনেই আম জনতা
রয়েছে কতো উদ্বেল ।
যমজ শহর কলকাতা
তার পাশেই হাওড়া
অভিজ্ঞতার ঝুলি ভরতে
স্টেশনে জুড়লো কাওড়া ।
এসপ্লানেড, মহাকরণ, হাওড়াস্টেশন
তারপরই হাওড়া ময়দান
প্রথম দিনেই দু লক্ষ যাত্রী
ছাড়িয়ে গেছে -- অনুমান ।
ট্রেনে উঠেই পড়েছে হিড়িক
যতো নিজস্বী তোলার
জানালায় রাখা কৌতুহলী মুখ
বোতাম টিপেছে বারবার ।
নদীর তলায় ষুড়ঙ্গের অংশে
জ্বলেছে নীল আলো
সেই আলোর ছোঁয়ায় সমস্বরে
উঠলো মিষ্টি কলরোলও ।
কেউ কেউ তার মোবাইলে
Start , সখের ভিডিও
নাই বা দেখা গেলো মাছ
এটা গঙ্গা স্নানের পূন্য তো !
গোটা ট্রেন টাই গঙ্গা তলায়
এমন কি কেউ ভেবেছিলো ----
পূর্ণ বাবুর বাউল গানটা ই
এদিন স্মরণে এনে দিলো ।
সিনানও করিব - জলও ছিটাইব
বেণী ভিজাইবো না --
এপার ওপার জলের ভিতর
জল লাগিল না --
না না না .........!!
