STORYMIRROR

Rohit Das

Abstract Others

3  

Rohit Das

Abstract Others

:: নতুন পৃথিবী ::

:: নতুন পৃথিবী ::

1 min
201

ওরা বলে পৃথিবীটা নাকি বদলে গেছে,

বদলে গেছে মানুষজন।

সময়টা নাকি এগিয়ে গেছে,

আপগ্রেড হয়েছে সফটওয়্যার রুপি মন।

এখন আর কেউ মাঠে খেলে না,

বৃষ্টিতে ভিজে কোরায় না আম।

ছোটায় না টায়ার রাস্তা দিয়ে,

রোদে পুড়ে বানায় না শরীর কালোজাম।

ওরা বলে পৃথিবীটানাকি পাল্টে গেছে,

বদলে গেছে রীতিনীতি।

সময়টা নাকি গড়িয়ে গেছে,

পেছনে ফেলে সব স্মৃতি

এখন আর কেউ খুলে টিফিন খাই না,

বৃষ্টিতে ভিজে খেলেনা ফুটবল।

ফিল্টার এসেছে বাজারে নানা রকমের,

তাই তিতো আজ টেপা কলের জল।

ওরা বলে পৃথিবীটা নাকি পরিবর্তন হয়েছে,

যুগ যুগ ধরে।

সময়টা নাকি বয়ে গেছে,

স্বার্থপরের শহরে

এখন আর বৃষ্টিতে ভেজার ইচ্ছে

হয়না কারো মনে,

এখন সময় কাটে কফি হাতে হেডফোন কানে

স্ত্রী সাথে প্রেমের আলিঙ্গনে।

ওরা ঠিকই বলে পৃথিবীটা বদলে গেছে

ঋতুর সাথে সাথে,

সময়টা ভেসে গেছে মানুষের হাতে হাতে

এখন আর ঘোরে না ঘরে ঘরে

খাবারের কৌটো,

এখন আর ভাগ হয় না,

আনন্দের মুহূর্ত ছোট্ট ছোট্ট।

এখন মানুষ শুধু নিজের বোঝে,

নিজের ভালো চায়।

এখন মানব রক্তমাংসের নয় ,যন্ত্রচালিত সবাই।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract