STORYMIRROR

Subhasis Hazra

Romance Tragedy Others

4.5  

Subhasis Hazra

Romance Tragedy Others

নিষ্পাপ অভিশাপ

নিষ্পাপ অভিশাপ

1 min
19

বিষাক্ত কোনো বোমা পড়ুক প্রতিদিন তোমার শহরে,

গলে যাক তোমার এ হেন কঠিন নিষ্ঠুর মন বিশ্ব সংসারের দরবারে।

শকুনে ছিঁড়ে খাক তোমার এ হৃদয়,

তুমিও বোঝো—এ শুধু মানুষের পৈশাচিক চাহিদামাত্র, ভালোবাসা নয়।

যুদ্ধ-পরবর্তী রণাঙ্গনে মৃত সৈনিকের ন্যায়

প্রতিদিন গ্লানিতে কুরে কুরে খাক তোমার হৃদয়।

তুমিও জীবনের শেষ দিন অবধি মনে রেখো,

মানুষ জীবনে একবারই ভালোবাসা পায়।

কেউ যত্নে রাখে, আর কেউ অবহেলায় হারায়।

তবু আমি বলি, জীবনের শেষ দিন অবধি

তাড়া করে বেড়াক তোমায় কোনো এক নিষ্পাপ অভিশাপ।

ভালোবাসার মানুষটাকে পেয়েও অপমান করে তাড়ানোটা একটা মস্ত বড় পাপ।

মরুভূমিতে যেমন চাতক জলকষ্টে ভোগে,

ঠিক তেমনি প্রতিদিন তুমি ভালোবাসা খুঁজে বেড়াবে।

কিন্তু শেষ নিদ্রার পূর্বেও

তুমি শুধু জীবন থেকে অবহেলাই পাবে।

একজন গুলিবিদ্ধ সৈনিক যেমন যুদ্ধক্ষেত্রে

চরম হতাশায় নীরবে মৃত্যুকে আলিঙ্গন করে,

ঠিক তেমনি তুমি মানসিক ও শারীরিক চাহিদা নিয়ে পৃথিবীত্যাগী হবে।

কিন্তু আমি ফুটব আবার কোনো কোমল কানে 

নতুন কোনো রূপে,

আবার আমায় মানুষ ভালোবাসবে

এই বিশ্বপ্রকৃতির রূপ ভেবে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance