STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

নীরব কথা

নীরব কথা

1 min
311

মনে কত কথা অনুভবি ব্যথা

ভেজা হৃদয়ের তলে

মাঝে মাঝে আসে স্মৃতি অনামিকা

নীরবতা ছায়া কূলে

অসংখ্য আহ্বান এক নিবেদন

মেঘলা আকাশের বেলায়

নীরব শব্দের পংক্তি সাজে

প্রগলভতা খেলে বেড়ায়

চেনা বিকেল অচেনার মধ্যে

অজস্র চোখ তোলে

ফুটে ওঠে সুগন্ধ ফুল

নীরব পায়ের তালে

পরিচিত ভিড় গোধূলি লগ্নে

অফুরন্ত আশা নীড়ে

নিবিড়তার একটু উষ্ণতা

নীরবতা হারায় ভিড়ে

জীবন ভূগোল একটি ইতিহাস

অস্তমিত স্মৃতি মনে

ভাব ভাবনার মাঝে বিশ্বাস

 সঞ্জীবিত যে সম্মোহনে   ।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract