STORYMIRROR

Manik Goswami

Abstract Romance

3  

Manik Goswami

Abstract Romance

না বলা কথা

না বলা কথা

1 min
231

মুখ ফুটে কিছু বলার সাহস ছিল না সেদিন,

তোমার চোখে চোখ পড়তেই নিজেকে হারালাম যেদিন ।

ভয় জড়ানো লাজুক চাহনি বাড়াল মনের ঘোর,

অসীম ইচ্ছে বাতাসেতে ভেসে খুলে দিলো মনো দোর।

মনের মাধুরী মনেতে বিলীন হৃদয়ে লেগেছে দোল,

প্রকৃতি মেতেছে আশার আলোয়, গাছে শাখে হিল্লোল।

আবেগের এই মূহুর্তটাকে যায় না ছবিতে বাঁধা,

মনের ফ্রেমে বাঁধিয়ে রেখে পথ চলা যায় সদা।

ক্ষণিক তৃপ্তি এনে দেয় প্রানে সারাজীবনের খুশি,

হাজারো কষ্টে অনাবিল সুখ স্বপ্ন সাগরে ভাসি।

রয়ে যাও সখা হৃদয় মাঝারে ক্ষণিকের স্মৃতি সুখে,

ভালোলাগার আবেশে ডুবে কথা যে ফোটেনি মুখে ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract