STORYMIRROR

Paula Bhowmik

Abstract Fantasy Inspirational

4  

Paula Bhowmik

Abstract Fantasy Inspirational

মনসামঙ্গল

মনসামঙ্গল

1 min
330

"চ্যাঙমুড়ি কানি" গালি দিয়েও কোনো লাভ হয়নি,

চাঁদ সওদাগর বাধ্য হয়ে কি মনসাকে পুজো করেনি !

জেদ থাকা ভালো,‌ তবে খুব বাড়াবাড়ি ভালো নয়,

নিজের ধ্বংস ডেকেছে এভাবেই অনেকে মনে হয়।

দেশ জয় করতে বেরিয়ে ভারতে এসে তরী ঠেকেছে,

আলেকজান্ডার তো এই কারণেই মৃত্যু বরণ করেছে।

নামটা কিন্তু তার, অক্ষয় হয়ে রয়ে গেছে ইতিহাসে !

চাঁদ সওদাগরের ছেলে লক্ষীন্দরের নাম শুনে ___

কেন যে আমার আলেকজান্ডারের কথা মনে হয় !

সেলুকাস আর বেহুলা যেন একই ভাষার শব্দ,

অজানা কোনো যোগসূত্র কি আছে এসবের মধ্যে ?

নেতা ধোপানী কি এখনও পিটিয়ে কাপড় কাচছে !

পূজো পাবার পরে, মনসাদেবী স্থান পেয়েছেন স্বর্গে !

"মনসামঙ্গল" বাংলা সাহিত্যে জায়গা করে নিয়েছে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract