STORYMIRROR

Kaustav Roy

Romance Others

4  

Kaustav Roy

Romance Others

মেঘ

মেঘ

1 min
285

মেঘ ছড়ালো শহরজুড়ে হাওয়ায়।

বৃষ্টি এলো টিপির টিপির করে।

মানুষরা সব থমকে থেমে যাওয়ায়,

বর্ষা এলো মুষলধারে।জোরে।


এই বারিষে সময় সুযোগ পেলে,

জখমবাক্স খুলে ফেলে ফের মন।

ফাঁকা রিকশা চলে যায় জল ঠেলে।

একা চুপচাপ পড়ে থাকে স্মার্টফোন।


বৃষ্টি থামলে একলা কোনো পাখি,

উদাসীন ওই বসে আছে তারে।

মেঘেদের আর কোন কাজ নেই বাকি।

ঘরে তার তাই ফিরবে এ বারে।


আজ মেঘ ফিরলো শহর থেকে হাওয়ায়।

বৃষ্টি গেলো মেঘেরই হাত ধরে।

স্মৃতিরা সব আবার জেগে যাওয়ায়।

মানুষরা আজ নিজের ভিতর পোড়ে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance