STORYMIRROR

Manik Goswami

Romance Classics

3  

Manik Goswami

Romance Classics

মায়াবী রাত

মায়াবী রাত

1 min
244


আঁধার ঘেরা রাতের চোখে ছড়িয়ে আছে মায়া,

চাঁদের স্নিগ্ধ আলোক পরশে রুপালি রূপটি পাওয়া।

স্বপ্নে সাজানো আবেশ মাখানো হাওয়া,

সুগন্ধ ছড়ায় মিষ্টি হাসির কেয়া।

ইচ্ছে করে জেগে থাকি সারারাত,

আলসেমি করে দেরিতে আসুক প্রভাত।

 

জ্বলছে প্রদীপ ঈর্ষার তাপে, আঁধারে আনবে আলো,

ব্যর্থ প্রয়াসে জোনাকিরা দেখে চারপাশ তার কালো।

চোখের পাতায় স্বপ্ন জাগায় তারা,

মিটিমিটি নম্র চাহনি দুস্টুমীতে ভরা।

 

বুঝতে পারেনা আঁধার মায়ায় রূপটি উঠেছে জেগে,

দিনের আলোয় আপন জ্যোতি মূল্যহীনই লাগে।

মিষ্টি আলোর চাদর জড়িয়ে আপন রূপের সাথে,

প্রতিযোগিতায় উঠেছে মেতে রুপোলি আলো মাথে।

 

অস্তে গিয়ে সূর্য্য তোমায় করেছে রাতের রানী,

গোধূলির শেষ লগ্নে বাজে তব আগমন বাণী।

তোমার কাছে অনেক চাহিদা, আবদার রাখি শত,

মন মাতানো রূপের ছোঁয়া পাই যেন অবিরত।

একটুখানি সময় দেবে খুশির স্রোতে ভাসার,

ভালোবেসে সুযোগ দিও অশ্রুকণা মোছার।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance