STORYMIRROR

Shimul Ahmed Prantho

Romance

4  

Shimul Ahmed Prantho

Romance

মারিয়া

মারিয়া

1 min
264

লম্বা চুলে, উড়িয়ে ধুলো

তুমিই এলে চোখের কোনে

তোমায় নিয়ে ভাবনা গুলো

বাঁধলো বাসা আমার মনে।


তোমার চোখে আমায় দেখি

আমার মনে তোমার ছবি

আমার খাতায় আমার গানে

তোমায় একই তোমায় রাখি।


হৃদয়টাকে থামিয়ে দিলে

তাকিয়ে আমার চোখের দিকে

তোমার কাছে চিঠি লিখে 

পাঠিয়ে দিলাম আকাশটাকে।


লিলুয়া বাতাস বইছে বেজায়

দুলছে প্রেমের খেয়া

পরিচয় থাক, মন দিয়ে যাও

আমাকে তোমার। মারিয়া 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance