STORYMIRROR

Nikhil Mitra Thakur

Abstract Romance Others

3  

Nikhil Mitra Thakur

Abstract Romance Others

মাঘের শীতে মেঘের কথা

মাঘের শীতে মেঘের কথা

1 min
3

সকাল থেকে মেঘের সাথে

সূর্য করে খেলা

সাত সকালে মুখ লুকালে

যাচ্ছে চলে বেলা।

নামছে ছায়া কাঁপছে কায়া

চাদরে ঢাকা মুখ,

তাইতো সবাই করছে হায়হায়

কই গেল রদ্দুর সুখ?

ওই মেঘের দল করে কলকল,

মুখে চওড়া হাসি,

ওই সূর্য অসীম যার শৌর্য,

গেছে প্রেমে ফাঁসি।

আমরা গোপ বালা রঙ কালা

রচেছি নিধুবন,

মোদের রঙে কৃষ্ণের ঢঙে

সূর্য রয় অণুক্ষণ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract