STORYMIRROR

Gopa Ghosh

Romance Others

3  

Gopa Ghosh

Romance Others

#lovelanguage

#lovelanguage

1 min
206

ভালোবাসার দূরত্ব

নুয়ে পড়ে ঘাড়, দুটি চোখে ঘুম,

ঘামে ভেজা ব্লাউজ কামড়ে পিঠ,

রোজ যাওয়া,রোজ আসা,

রং চটা শাড়ী হাতে গোনা,

রঙ্গীন ব্লাউজে যেনো ছন্দ ফেরে,

তার মাঝেই দুটি চোখ খোঁজে,

ধোপ দুরস্ত চোখে সানগ্লাস সেই তাকে।

সে হয়তো জানে না, তার জন্য হৃদয়টা

রাতে স্বপ্নের জাল বোনে,নিদ্রাহীন কাটে

এমন কত শত রাত, তবু আকাশের মত 

দূরত্ব , সে জানে কি না জানে,

সে যতই দূরে থাক,

চাঁদের মত দেখবে তাকে,

শুধু কবিতায় থাকবে সে,

আর থাকবে এক গুচ্ছ

রঙ্গীন আশার মাঝে।


 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance