STORYMIRROR

Gopa Ghosh

Romance Fantasy Others

3  

Gopa Ghosh

Romance Fantasy Others

#lovelanguage

#lovelanguage

1 min
174

চোখে হারাই

রাতে ঘুম ভেঙে দেখি

ঘরে একরাশ জোনাকি,

তাদের আলো জ্বলে,

আবার পরক্ষনেই নেভে।

হঠাৎ তারা চলে গেলো

সেই আলোটা আমার

চোখে দিয়ে গেলো।

সেই আলোতে আমি দেখি,

এসেছো তুমি সামনে আমার,

মুখটা কেমন মলিন পারা,

শুধাই যখন এমন কেনো

আর নেইকো তুমি বললে

আমায়, জীবন তোমায় 

দিয়েছে ছুটি, এসেছো তাই

আমার কাছে, শেষ দেখাটা

দেখবে বলে,

স্বপ্ন ভেংগে উঠে বসি

তোমায় খুঁজি সারা ঘরে

দেখি আছো তুমি আমার পাশে,

ভাবি তুমি স্বপ্নে আছো, আছো 

জাগরণে, মনেও তোমায় পাই,

সত্যি কথা প্রতিটি মুহূর্তে আমি

তোমাকে চোখে হারাই।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance