STORYMIRROR

Bratati Das

Romance

3  

Bratati Das

Romance

লক্ষ্যহীন

লক্ষ্যহীন

1 min
254

         


একটা আস্ত পাহাড় নয়,

      শুধু পাইন বনটা চাই।

আর শেষ বেলার সূর্যের আভাটা,

হলুদাভ-লাল আলো আর তোমার দুটো হাত।


শুধু পথটুকু চলতে চাই, গন্তব্য নয়।

না শেষ হওয়া একটা পথ চাই

চলতে চলতে হারাতে চাই,

         আবার চলতে চাই।

তোমার সাথে অজানা পথে 

         অচেনাকে চিনতে চাই।

লক্ষ্যহীন পথেই আমার লক্ষ্যগুলো খুঁজতে চাই

তোমার হাতে হাত রেখে,

         সেই পথটাই চলতে চাই...



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance