STORYMIRROR

Manik Goswami

Drama Romance Tragedy

3  

Manik Goswami

Drama Romance Tragedy

ক্যাকটাস

ক্যাকটাস

1 min
218


বেলা কি ভুলে গেলি, তোর সাথে কথা ছিল;

পার্কের সেই কোণের বেঞ্চে এসে

বেলা চারটেয় কলেজের ক্লাস শেষে

দেখা করার সম্মতি তোর ছিল।

আমি তো এলাম সময়মতো,

সেই থেকে আছি বসে;

পেলি না সময়, বসলি না পাশে, একটু ভালোবেসে।


সাধ্য তো নেই সময়কে বেঁধে রাখি,

সে তো এগিয়ে চলে আপন গতি মেনে,

কত কথাই অনেক যত্নে জমিয়ে রেখেছি মনে,

ভেবেছিলাম মন ভরাবো ভালোবাসার গানে।


অপেক্ষার গোধূলি লগ্ন শেষে,

সন্ধ্যা পেরিয়ে রাত্রি এসে গেলো।

চাঁদ তারারা আমায় একলা দেখে,

মুচকি হেসেও অবাক হয়ে গেলো।


বুঝলি না তুই বুকের ব্যাথা মোচড় দিয়ে ওঠে,

উপহাসের দৃষ্টি কত তীক্ষ্ণ হয়ে বেঁধে |

অন্তরে যে হাজার কাঁটার ক্যাকটাস দেয় আঁচড়,

ক্ষত বিক্ষত মনের ভেতর শোনিত ঝরে অঝোর |

তবু দেখি তোর মন গলে না,

হৃদে জাগে না প্রেম, করুণা;

জানিয়ে দিই, অপেক্ষা করি, মনকে রাখি উদার;

তবুও গোপনে অভিমান জমে দীর্ঘ প্রতীক্ষার।

ভালোলাগা কথার মলমে করিস যদি আদর,

ভাঙবে তবেই অভিমানে ভরা বুকের চাপা পাথর।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama