STORYMIRROR

Nandita Pal

Romance Others

3  

Nandita Pal

Romance Others

কুয়াশা

কুয়াশা

1 min
164

সেদিন পড়ন্ত বিকেলে তোমার সাথে,

একরাশ কথার ওপর কথায় সম্পর্কের শেষ।

শীতের পোশাকে মনের ঠাণ্ডা মানেনি সেদিন।

মনের তাজমহল কুয়াশায় হারিয়ে গিয়েছিল পুরোপুরি।


সামনের রাস্তাটা পথ হারিয়েছে যেন অন্ধকারে;

গাছেদের ভিজে হাতে কারা যেন মুখ চেপে আছে।

পায়ের নিচের মাটি গলতে শুরু করবে মনে হল,

রক্ষা করল আমায় কুয়াশার মুচকি একটি হাসি।


রাত পেরিয়ে আমি ভোরের আলোয় আকাশ দেখেছি,

ভিজে চাদরের স্পর্শে ফুলের অপরূপ সাজ দেখেছি।

নিজের কুয়াশা ছাড়িয়ে তোমার মনের দরজায় এসে

ভালোবাসায় মোড়া শুকনো পাতা সজীব করে পেয়েছি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance