কঠিন
কঠিন
তোমায় দেখি না কত শত হাজার দিন
তোমাকে ছুঁতে না পারার বেদনা কত কঠিন,
ভেবে পাই না কিভাবে থাকি একেকটা দিন,
তোমাকে না পাওয়ায় জীবন চলে বড় কঠিন,
কলিযুগের ছেলে হইয়াও চিঠি লিখে যেতাম,
একেকটা কালি আমার এখন লিখে যায় আমায়,
কালির কথা কালি জানে কাগজ জানে কলমের পয়েন্টের খোচা কত কঠিন,
কত কাছে এসে তরী ডুবলো তীরের ঘাটে, নামার সময় পেলো না যাত্রীটা,
বরফ শীতল পানিতে ভেসে থাকাটা কত যন্ত্রণাদায়ক,
ব্যাপারটা সবার কাছে সাধারণ,
কিন্তু পানি আর নৌকো জানে এতো কাছে এসেও লোঙ্গর না ফেলাটা কত বেদনাক্ষণ
এভাবে তোমায় এতো কাছে পেয়েও না পাওয়ার যন্ত্রণাটা কত্তটা কঠিন।
~আশফাক রহমান~
