STORYMIRROR

Prateeti Sengupta

Abstract Tragedy

4  

Prateeti Sengupta

Abstract Tragedy

ক্ষরণ

ক্ষরণ

1 min
524

চাঁদের আলোয় রক্তের রঙ কালো,

চামড়ার রঙ যাই হোক না কেন।

গভীর রাতের হৃদয় হতে ক্ষরণ,

অনন্ত স্রোত বইতে থাকে যেন


আদিম প্রাণের রহস্যময় গুহার

অভ্যন্তরে জ্বলছে অগ্নিশিখা;

পায়ের তলায় ব্যর্থ আশার অঙ্গার,

নিজের সাথে নিজের প্রথম দেখা।


সব কথা যিনি লিখে রেখে যান তিনি

জানেন বাকি আর কথা কত বৃথা;

সাঁঝের শেষ সঙ্গীত দেবে মুছে

অন্ধকূপের তারাদের যত ব্যথা?


দিনের আলোয় রক্তের রঙ লাল

চামড়ার রঙ যাই হোক না কেন।

ঈশান কোণের অশনি সংকেতে,

গর্জ্জিয়ে ওঠে সাগরের ঢেউ সফেন!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract