STORYMIRROR

Siddhartha Singha

Abstract Classics

4  

Siddhartha Singha

Abstract Classics

কৃষ্ণগহ্বর

কৃষ্ণগহ্বর

1 min
256


বেঁচে থাকার পথে অনেক নুড়ি পাথর কুড়িয়ে

অবশেষে কালবৈশাখীর জানলায় রেখেছি চোখ

আত্মজৈবনিক চেতনায় নিঃশব্দে অগ্নিদহন

গ্রন্থি ছিড়ে যায় ঝরাপাতায় স্মৃতির অশ্রুবিন্দু

কয়েকটি প্রহরের নিঃশ্বাসে জ্বলে ওঠা রংমশাল

ধোঁয়াশারই ছবি আঁকে জীবনের অঙ্ক খাতায়

হৃদয়ের আধারে জন্ম নেয় যে ভালোবাসা

সে তো অবিনশ্বর, অদ্বয় আনন্দের অনুভব।


শ্রাবনময় জীবনের চোখে বসন্তের স্বপ্ন উজ্জ্বল হয়

একটি কৃষ্ণগহ্বর গোপনেই মহাপ্রলয়ের দিন গোনে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract