STORYMIRROR

Sayandipa সায়নদীপা

Abstract Others

3  

Sayandipa সায়নদীপা

Abstract Others

ক্লেদাক্ত শহরে

ক্লেদাক্ত শহরে

1 min
245

ক্লেদাক্ত শহরের বুকে রাত নামে ধীরে 

শেষ হয় দিনের কেনাবেচা,

নিয়নের আলোর স্বতন্ত্র পাহারায় 

ঘরে ফেরে ঘরের মানুষ,

ঘর্মাক্ত দিন ঝাঁপ ফেলে ঝুপ করে

কোলাহল ঘরবন্দি।

রাস্তার কুকুর ল্যাম্পপোস্টের নীচে

দিন শেষে আশ্রয় খোঁজে।

পাখি সব ফিরে গেছে ঘরে

অনেক আগেই। 

কোনোদিন চাঁদ ওঠে, কোনোদিন তাও না;

রাত নামে চুপ করে।


ক্লেদাক্ত শহরের বুকে কোনো এক কোণে

রাতে জ্বলে হাজার তারার বাতি;

রঙিনের নেশা, নিকোটিন ধোঁয়া

চুরি করে রাত।

আবেশে আবেশে কাটে ক্ষণ

আবেগের চোখ নিস্পলক,

মেজাজী নৃত্যের ভারে 

নিস্তব্ধতা খানখান।

হাজার নীরব গল্প লুকায়

শহুরে উন্মত্ততার বাষ্প।

ক্লেদাক্ত শহরের বুকে রাত নামে ধীরে,

সব ক্লেদ ঘর খুঁজে পায়না।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract