কি হবে
কি হবে
ওই খোলা আকাশের নিচে
হার কাঁপানো শীতে,
আছে যারা পোশাক ছাড়া
যাই কি খবর নিতে?
ভাবছি আমরা ঘরে বসে,
উটকো ঝামেলা সব,
মরছে মরুক দুটো চারটে
পুড়িয়ে দেবো শব।
আমাদের বাসা বহুতল
রঙ করেছি ঠেসে,
ভূমিকম্পের তীব্রতাতে
যখন যাবে ধসে।
ওরা যদি বসে থাকে
হাত গুটিয়ে ঘরে,
ধংস স্তুপের তলে আটকে
আমরা যাবো মরে।
