STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract Romance Classics

3  

Ratnadeep Pramanik

Abstract Romance Classics

কবিতার আড়ালে

কবিতার আড়ালে

1 min
338

কাকে খুঁজছি? কেন যাচ্ছি?

কে আছে দাঁড়িয়ে? কোথায় যাচ্ছি?

জানিনা!

তবু যাচ্ছি, তাও খুঁজছি;

হেঁটে যাচ্ছি, কেউ নেই ওখানে!


চারিপাশে বনবন শব্দ,

অথবা, নিস্তব্ধতা!

উল্লাস, আড়ালে সমুদ্র|

ঢেউ আসে, পাড় ভাঙে!

ভাটায়, বালুরাশি হাসে!


কে আসে? কে হাসে?

কে আছে বসে? কে ডাকে?

তাকায় কে? খুঁজি তারে,

খুঁজি ফাঁকা; ফাঁকা কই?

কে সে? খুঁজি কাকে?


কথা বলি তার সাথে,

কথা বলি আমার সাথে,

কথা বলে কি সে?

কথা বলে আমার সাথে?

কথা বলে আমার সাথে!


কে ওখানে? কে দাঁড়িয়ে?

কাকে খুঁজছি? দেখছি কাকে?

তবু খুঁজছি, তাও যাচ্ছি!

কেউ আছে ওখানে?

কেউ আছে ওখানে!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract