STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

কবিতা গো তুমি

কবিতা গো তুমি

1 min
6

কবিতা গো তুমি কবি কল্পনার

অমৃত সরসী সিন্ধু,

কবিতা গো তুমি ভাব উচ্ছ্বাসের

 অমর অক্ষর বিন্দু।

কবিতা গো তুমি শব্দ পুঞ্জ মালা

রূপসী ললনা সম ,

কবিতা গো তুমি মন দর্পণের

প্রতিবিম্ব প্রতিক্ষণ ।

কবিতা গো তুমি বিদগ্ধ হৃদয়ে

 শান্ত শীতল ভাব ,

কবিতা গো তুমি সিক্ত মানসীর

 অভিসার বৈভব ।

কবিতা গো তুমি প্রীতি মন্দাকিনী

মগ্নবীণার তানে,

কবিতা গো তুমি চেতনা বুকের

 সম্পূর্ণার গুনগানে।

কবিতা গো তুমি আকাঙ্ক্ষার পথে

 বিরহিণীর নায়িকা,

কবিতা গো তুমি প্রীতি সুধা বিন্দু

 অপেক্ষায় একা একা ।

কবিতা গো তুমি আমার প্রিয়ার মুখে

 প্রীতি মধুঝরা হাসি,

কবিতা গো তুমি আমার প্রেম ঠিকানা,

 কবি কল্পনার দাসী।


কবিতা গো তুমি চেতনা বুকের সম্পূর্ণ গান


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract