STORYMIRROR

Smarajit Datta

Abstract Others

3  

Smarajit Datta

Abstract Others

কবি নও তুমি ছবি

কবি নও তুমি ছবি

1 min
130


"তুমি কি কেবলই ছবি"

 তুমি বলেছিলে তোমারই কাব‍্য মাঝে।

 আজ তোমার শুভ জন্মদিনে 

তোমারেই করি এই নিবেদন

 তুমি নও শুধু ছবি।


 দুঃখের মাঝারে তোমারে খুঁজে পাই

 আনন্দে সম, যেভাবে যখন চাই।

 তোমারে খুঁজে পাই মৃত্যুর শোকানলে

সহ‍্যের যষ্ঠি রূপে;

 তোমারেই পাই আনন্দ বিউভলে।


 প্রভাতীর সূর্যালোকে

 যবে উঠি প্রভাতের করি শুরু;

 সেইখান হতে তোমাতেই শুরু।

 আছো বিপ্লবে, আছো প্রতিবাদে,

 জীবনের প্রতি মুহূর্তের প্রতিক্ষণে।


 তাই কেমনে তুমি হবে ছবি

 কবির গহনে, শিশুর মনে,

 কিশোর কিংবা যৌবনে;

 বার্ধক্যের বারাণসীতেও সম ভাবে 

তুমি আছো হৃদয়ের গহন কাননে।


 আজিকার শুভদিনে হে কবি

 অশ্রু জলে করি নিবেদন

 দাও শকতি, যে কষ্ট পাই, তাহা পারি যেন সইতে;

 যেমনে কাটিয়েছো তুমি 

বহুযুগ ধরে বহু কষ্ট বহু ক্লেশ 

সহ‍্য করেছ যেমনে।


 তোমারই গান মোর হৃদয় মধু

 তাই মোর হৃদয়ের পাথেয়।

 গঙ্গা জলে করি তাই গঙ্গা পূজো

 তোমারই গানে করি সেই নিবেদন

" তুমি রবে হৃদয়ে মম"

 সদা সম উন্মোচন।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract