STORYMIRROR

Manjula Acharya

Abstract Others

3  

Manjula Acharya

Abstract Others

জয় মা

জয় মা

1 min
201

জয় মা ভবানী ,সিংহবাহিনী

       সর্বসিদ্ধি বিধায়িনী

পাপবিমোচিনী ,সংকটহারিনী

        দশপ্রহরণ ধারিণী

কপিলাস বাসিনি, দুর্গতিনাশিনী

     ‌ মাগো তুমি অভয় দায়িনী 

বিশ্ব বিজয়িনী, বিশ্বমোহিনী  

       তুমি মা সুহাসিনী


আশ্বিনের শুক্লপক্ষে প্রথমা তিথিতে

      ‌ মাগো হয় তব ধরাবতরণ  

চণ্ডীপাঠ ,ঢাক ঢোল  মাদলে

       মেতে ওঠে এ ভুবন

 

ধূপ দীপ আরতি নৈবেদ্য

    তোমায় মাগো করে সমর্পণ

উলুধ্বনি ,শঙ্খ ধ্বনি হর্ষ উল্লাসে

    এধারায় হোক নবজাগরণ


দুঃখ দৈন্য বুকফাটা আর্ত চিৎকার

      নির্মূল কর মাগো যত হাহাকার

সহজ সরল প্রীতি মমতার বাণী

     সবার হৃদয়ে জাগাও জগতরাণী


মানবিকতার শিশিরে প্লাবিত হোক ধরা

     মিটে যাক গ্লানি ,ঘুচে যাক জরা

এসো মা তুমি সবার হৃদয় সিংহাসনে

     জ্বালো গো আলো দানব দহনে ।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract