STORYMIRROR

Piyanki Mukherjee

Abstract Classics Inspirational

3  

Piyanki Mukherjee

Abstract Classics Inspirational

জোয়ারভাঁটা

জোয়ারভাঁটা

1 min
213

ধীরে ধীরে নেমে আসে জোয়ারের আলো 

পড়ে থাকা পায়ে শুধু মোছামোছা দিন

যদি তুমি ছুঁয়ে দাও আলেয়া কফিন

পাশাপাশি ডেকে সেও আজান আনালো 


চলে গেলে থেকে যায় মাঝামাঝি ছাপ

থাকেনা শুধুমাত্র-ই নিভে আসা চর

একা একা বসে থেকে কাটা ছেঁড়া ধড়

গোনে এক হয়ে যাওয়া শরীরের মাপ


দাগ তবু ছিঁড়ে নেয় ফেলে দেয়া বুক

পড়ে থাকে ক্ষত আর পুরোনো অসুখ 


তুমি আমি জড়ো করি মুঠোমুঠো বালি

হাতে নিয়ে ঘেঁটে দেখি যাওয়া আর আসা

ছেড়ে দেয়া ঘাট যদি আঁকে পদাবলী

আলো এসে ধুয়ে দেয় চর্যাপদের ভাষা। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract