STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Tragedy Others

3  

Partha Pratim Guha Neogy

Abstract Tragedy Others

জোকার

জোকার

1 min
138

গোলাপি গালের রঙ,নাকের বিকৃত রুপ,

নিজে হাসতে ভোলে, হাসায় যুগ যুগ।

রুপ তার নেই খুব, থাকে না সে সদা চুপ,

বেহায়া লজ্জারা দিচ্ছে নিজেতে ডুব।

আত্মায় চুপ থাকা হাসি তবু চেহারায়,

হাসির জন্য কাঁদলেও হাসিটাই রয়ে যায়,

কৌতুক অভিনয়ে পাকা সে- যদিও তা পেশা নয়,

দর্শককে কে মজা দিতে অভিনয়ে মেতে রয়।

নিজেকে ভুলে চলা জীবন তা মানতে রাজী নয়।

জোকারেরও জীবন আছে, জীবনেরও রূপ আছে

আছে হাসি আর কান্না, হাসিতে জীবন পেলেও

লোকের ভালো লাগলেও অভিনয় তার শত কান্না।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract