STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

জীবন নয় খেলাঘর

জীবন নয় খেলাঘর

1 min
390

জীবনটা কখনো অমাবস্যার আঁধার

কখনো বা পূর্ণিমার আলো ভরে 

অফুরন্ত দুঃখে হারায় কখনো

আবার ইন্দ্রধনুর রঙ যে ঝরে 

জীবন আছে তো যন্ত্রনাও আছে 

আছে সুখের আশা

দুদিনের জীবন জেনেও

 মানুষ ছাড়ে না বাঁচার নেশা 

বাধা সংঘর্ষ আছে এ জীবনে

আছে ঘাত প্রতিঘাত

ভয় পেলে তো চলবে না

কেউ দেবে না সাথ

চলার পথ রক্তাক্ত হলেও

 তোমায় তো চলতে হবে,

আত্মবিশ্বাসের শক্তি নিয়ে

 তুমি যে এগিয়ে যাবে ।

সমস্যা আছে তো সমাধানও আছে,

 তাই ফেলিস না চোখের জল ।

একাকী জীবনের সাথী শুধু

যে তোর দৃঢ় মনোবল  ।

জীবন রথ চলতে থাকে

সুখ দুঃখের চাকায় 

জীবনটা নয় খেলাঘর

এ কথা রাখিস মাথায় ।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract