STORYMIRROR

Gopa Ghosh

Abstract Fantasy Others

3  

Gopa Ghosh

Abstract Fantasy Others

জীবন ধন্য

জীবন ধন্য

1 min
283

থাকো সত্যের পথে জয় হবে তাতে

নিশ্চিত জেনো তা,

দয়া আনো মনে দেখিবে গগনে,

সাক্ষাৎ দেবতা।


হিন্দু কে বা খ্রিষ্টান কে,

কেই বা মুসলমান,

জাতের বিচার নয়কো,

করো মানুষকে সম্মান।


জন্ম হলে মৃত্যু আছে

মাঝে ক্ষনিকের বসবাস

নয়কো লড়াই নয়কো বিদ্বেষ

হিংসাকে করো নাশ।


এই পৃথিবীতে এসেছো

যাদের জন্য

তাদের দুঃখে পাশে থেকো

তবেই হবে জীবন ধন্য।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract