STORYMIRROR

Sucharita Das

Abstract Others

3  

Sucharita Das

Abstract Others

হারিয়ে যেতে চাই

হারিয়ে যেতে চাই

1 min
247

হারিয়ে যেতে চাই সেই মেয়েবেলায়

পুতুল পুতুল খেলার ছলে,

পুতুল খেলার সাজানো সংসারে

আর পাতানো সম্পর্কের

 সেই পুতুলের সংসারে--

ছল চাতুরির যেখানে নেই কোনো জায়গা,

সম্পর্ক যেখানে কখনও ভাঙেনা।

আসলে শিশুমনে সম্পর্ক তৈরির 

হাতেখড়ির সূত্রপাত

পুতুলের সংসারেই হয়েছিল যে।

কৌতুহলী শিশুমন পরিচিত হয়েছিল বিবিধ সম্পর্কের সঙ্গে।

 মেয়েবেলার সেই বরবউ খেলা মেয়েটি ,

আজ নিজের সংসারে বউ, বউমা, মা।

বিবিধ সম্পর্কের টানাপোড়েনে

 আজ সে বন্দী।

 সম্পর্ক ভাঙবে জেনেও

 মানিয়ে নেওয়ার চেষ্টা।

সংসারের দ্বন্দ্বযুদ্ধে পরাজিত হয়েও জেতবার চেষ্টা।

সারাজীবন মানিয়ে নেওয়ার প্রচেষ্টাতেই

মেয়েবেলার সেই হাসিখুশি দিনগুলো

কোথায় যেন আজ হারিয়ে গেছে।

ফিরতে চাইলেও আর ফেরা যাবে না সেখানে কখনও।

মেয়েবেলা আজ তলিয়ে গেছে সম্পর্কের চোরাবালিতে।

যেখানে ফিরতে চাইলেও আর কখনও ফেরা যাবে না।

 কোথায় যেন হারিয়ে গেছে আজ সেই মেয়েবেলা।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract