STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract

4  

Partha Pratim Guha Neogy

Abstract

গরম মাংসের ঝোল

গরম মাংসের ঝোল

1 min
10

হঠাৎ পড়া শীতগুলো জানলা দিয়ে ঢুকছে 

অন্ধকার মুখে গড়ন ভাঙ্গছে -

নীচ ডুবন্ত জল ফুলহীন গাছ 

শুধু মাংসের মিষ্টতাময় আনাজ

অহং বিরোধী গুপ্ত সংকেত মাঝে 

শ্বাস-প্রশ্বাস মুঠো নাচিয়ের হাওয়ালে 

সুখী আয়নাতুর অসুখী মুখ হয়ে সন্ধ্যাতে 

অনাহূত এসে পড়ে শিরদাঁড়ার শিল্প ভাঙ্গায় 

গরম মাংসের ঝোল রাখা আছে

ভোজনে অনিচ্ছুক মনও ঢলে পড়ে পাছে 

কামনার তীব্র ইচ্ছা খিদে হয়ে পাত্রে পৌছোয় 

আপতন মন্ত্রপূতঃ মাথা আনন্দে জোরে ঘুরোয় 

তখন আমি চিনে উঠতে পারি না ঝাল

চিনে উঠতে পারি না যে এর রং লাল

চিনে উঠতে পারি না গোত্র গন্ধ কৌমার্য্য

মানসিক ঘূর্ণির বিভঙ্গে দিক-বিদিক হয়ে

মন থেকে বেপাত্তা হয়ে যায় শুভাশুভ সংকেত

বিগত অনাহারে স্মৃতি লেগে থাকে

আমি উঠতে পারি না ওই পাত্র ছেড়ে অনায়াসে 

উঠতে পারি না জীব হত্যা বিরোধী মঞ্চের ফরাসে 

অপূর্ব খিদের এই মাদকতায় ম ম করে সুখ 

চতুর্দিক আর তৃপ্তির আলোয় আলোকিত মুখ

অচেনা খাবার কিভাবে এত চেনা হয়ে যায়!



Rate this content
Log in

Similar bengali poem from Abstract