STORYMIRROR

Gopa Ghosh

Abstract Fantasy Inspirational

3  

Gopa Ghosh

Abstract Fantasy Inspirational

ঘরেই দুর্গা

ঘরেই দুর্গা

1 min
227

দুর্গা মা গো একটিবার

আসো বছরে

সারাবছর মেয়ের রূপে,

তুমি থাকো প্রতি ঘরে।


তোমার মত তারা

নয়কো দশভূজা,

তোমার মত করে তাদের

কেউ করে না পূজা


কেউ পেটের দায়ে যুদ্ধ করে

সব অবহেলা সয়ে

কেউ হাসপাতালে বেডে, 

শেষের দিন গুনতে থাকে

ধর্ষিতা হয়ে।


তোমার পূজা আড়ম্বরে

করতে চায় সবাই

কেউ দেখে না ঘরেই আছে

স্বয়ং মা দুর্গাই।


মাগো বাস্তব ওই দুর্গা দের

হাতটি মাথায় রেখো

জীবনের কষ্ট দুঃখে

তুমি পাশে থেকো।


মাগো তোমার পূজা

সেদিন সফলতা পাবে

বাস্তব ওই দুর্গারা যবে

হাসিমুখে রবে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract