STORYMIRROR

Atanu Ganguly

Abstract Drama Tragedy

3  

Atanu Ganguly

Abstract Drama Tragedy

ঘরে বাইরে

ঘরে বাইরে

1 min
190

কাগজের উপরে ক্রমাগত দাগ কাটাকুটি,

নিয়মিত চলে স্বপ্নের সাথে বাস্তব মাটির রেষারেষি l

চার দেওয়াল তুলে, জানালা দরজা মিলে ঘর আঁকা যায়,

ঘরে বাইরের মাঝে যে রাস্তা তার খোঁজ কে পায়ে ll


মাটির সোঁদা গন্ধ মেশানো বৃষ্টির টুপটাপ শব্দ পড়া,

বুকের পাঁজর জানে সুখ কোথায়, বীজ রপণ করা l

নীল আকাশের হাতছানি, মিথ্যের সাথে আপোষহীন লড়াই,

রক্ষক ভীরু কাপুরুষ হয়ে সঙ্গে রাখে পোড়া ছাই ll


নিত্য নতুন রূপে বয়ে বহুরুপি জীবন,

কি চায়ে আর না চায়ে জানে কি পথে পথিকজন l

ঘর বাঁধার গল্প বলে সব সুখী গৃহকোণ,

ঘর থেকে বাইরে যাওয়ার রাস্তা বড়ো কঠিন পণl



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract