STORYMIRROR

Saibal Ray

Abstract Drama Inspirational

5.0  

Saibal Ray

Abstract Drama Inspirational

ঘোর

ঘোর

1 min
267

সকলের মনে ঘোর। 

কাজের মাঝে স্বপ্ন আর

কৈশোরের ভোর। 

অনন্তের মাঝে রয়ে যায়

বিন্দুবৎ অস্তিত্ব। 

সেই বিন্দুর মনে ঘোর। 

শৈশবের জলছবি

হারিয়ে যায় ক্রমশ। 

রাধাচূড়ার বৈশাখী ফুল

হারিয়ে যায় ক্রমশ। 

রাতের আকাশে তারাপুঞ্জ

হারিয়ে যায় ক্রমশ। 

ভোরের ঘুঘুর ডাক

হারিয়ে যায় ক্রমশ। 

বসন্তের কোকিল

হারিয়ে যায় ক্রমশ। 

শীত কুয়াশার চাদর

হারিয়ে যায় ক্রমশ। 

ফেলে আসা শহর

হারিয়ে যায় ক্রমশ। 

বাহারি আমগাছ

হারিয়ে যায় ক্রমশ। 

নদী বোঝাই নৌকাদল

হারিয়ে যায় ক্রমশ। 

প্রাণ ভরে দেখার নেশা

হারিয়ে যায় ক্রমশ। 

প্রাণ ভরে শোনার নেশা

হারিয়ে যায় ক্রমশ। 

প্রথম বর্ষার পরশ

হারিয়ে যায় ক্রমশ। 

সকলের মনে ঘোর। 

ওপরে ওঠবার ঘোর। 

ভালবাসা বিক্রি হয়। 

তবু পাহাড়ি পথে

এক পথিক হাঁটে। 

মন তার স্বপ্নে বিভোর। 

শৈশবের ঘোর -

অন্তরে পাহাড়ি ভোর। 

নেই তার ঠিকানা, 

জগতের বাহানা। 

সেও বাঁচে ঘোরে। 

অন্য এক ভোরে। 

       


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract