STORYMIRROR

Manik Goswami

Romance Classics

4  

Manik Goswami

Romance Classics

গাঁয়ের বধূর কথা

গাঁয়ের বধূর কথা

1 min
410

 prompt - 29


গাঁয়ের বধূর কথা 

মানিক চন্দ্র গোস্বামী


কোনো এক গাঁয়ের কথা বলছি শোনো,

গল্প কথা নয় গো নয়,

বছরের বারো মাসে, প্রকৃতি হাসে,

জোৎস্না মায়ার আবেশ ছড়ায়।


গাঁয়ের বধূর গান শুনেছি,

কৈশোর কাল থেকে,

সেইক্ষণ হতে বধূর ছবি

মনেতে রেখেছি এঁকে।

 

লাজুক লাজুক চোখ দুটি তার

উজ্জ্বল দুটি তারা,

ঠোঁটের কোণে হাসির ঝলক,

রুপালি রূপেতে ভরা।

 

আমার স্বপ্ন দেখার দেশে

বাতাসে সুবাস ভাসে,

বধূর সোহাগ মায়ায়,

মাটির স্নেহের ছোঁয়ায়,

সুনীল আকাশের নীলাভ ছটায়, শুভ্র মেঘেরা ধায়।


সূর্যমুখীর খুশি ভরা মুখে,

হারিয়ে গিয়েছে বেদনা ও দুখে,

বাঁশ বাগানের মাথার 'পরে

চাঁদ জেগেছে অন্ধকারে,

হেথা বটের ঝুড়িতে দোল খেয়ে খেয়ে পাগল হাওয়া বয়।


ব্যথিত শাখার প্রাণের টানে,

ঝরা পাতার চাপা ক্রন্দনে,

লাজুক বধূর উথাল প্রাণে,

মৌ জমেছে মধু ফুলবনে,

অনুরাগে ভরা বধূর চলনে বইছে বসন্ত বায়।


এলোমেলো মাথার কেশে

বাতাস ছোঁয়া ভালোবেসে,

ঘোমটা টানা শাড়ির আঁচল,

চোখের পাতায় মেখেছে কাজল,

সরলতা ছড়িয়ে প্রকাশে নীরব ভালোবাসায়।


হৃদয় ছুঁয়ে নদীর ধারা,

বইতে থাকে পাগলপারা,

অনুভুতিতেই থাকবে পাশে,

গাঁয়ের বধূর সরল বেশে,

ইচ্ছে মতো গাঁয়ের পথে তোমায় খুঁজে পাই।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance