STORYMIRROR

Recitation by G. Nayak

Abstract Inspirational

2  

Recitation by G. Nayak

Abstract Inspirational

দুই পৃথিবী

দুই পৃথিবী

1 min
413


বসন্ত এসেছে বনে - বনে

আগুনে আঁচল গাছের ডালে,

রাধা কৃষ্ণের প্রেমাতুর মন

মন ফাগুয়ায় হৃদয় দোলে।


এসেছে দোল, লেগেছে রং

রঙে ভেজে সব শরীর মনে,

ছন্দে দোদুল আকাশ বাতাস

উড়ে বেড়ায় মন পবনে।


ছন্দ কি আছে তাদের হৃদে

জিরজিরে হাড় - হাড় হাভাতে?

ষড়ঋতুই সমান সমান

রঙ চায়না, চায় মাড়ে ভাতে।


একই স্থলে দুই পৃথিবী

ভেদাভেদটা চোখে - মুখে,

ধর্ম, জাতপাত, ধনী গরীব

বলোতো, এসব কিসের সুখে?


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract