STORYMIRROR

Abhijit Halder

Abstract Fantasy

4  

Abhijit Halder

Abstract Fantasy

দুচোখে বিস্ময়

দুচোখে বিস্ময়

1 min
394


পলাতক রাত্রির দুচোখে বিস্ময়

পলকহীন চোখের মিনতি প্রস্তাব

জোৎস্না মাখা ভূমিকায় সাগরের জল

মৃতের সমাধি পরিমাপ করতে শেখায়।



দুচোখে বিস্ময় সাক্ষাৎ

মুষ্টিমেয় জনতা ইতিহাসের কারিগর

নদীর পথ ধরে হৃদপিন্ড বেঁচা কেনা হয়

আগুনের দাম পোড়া ছাই এর সমান।



হৃদয়ের গভীরতা জীবাশ্মের বয়স

উদ্যমহীন নশ্বর পুরোপুরি ক্ষয়

কারিগর যুদ্ধের মানচিত্র বানায়

এদিকে কবিতা বানচাল মূক।


পৃথিবীর গ্রেপ্তার নাগরিক শ্বেতবর্ণ

ধাতুর প্রলেপ দিয়ে সোনা পাচার

সিঁড়ির তীর্থস্থান মিলিন হয়

জানালা বেয়ে মৎস্যজীবী ধিক্কার।।





এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract