STORYMIRROR

Simanta Nandi

Classics Others Children

3  

Simanta Nandi

Classics Others Children

ডাকবাক্স একা

ডাকবাক্স একা

1 min
365

তখন ছিল পাতায় পাতায় মনের ছবি আঁকা,

দুঃখ সুখের কথার চিঠি নদীর মতো বাঁকা।

আকায় বাঁকায় উঠত ফুটে মায়ের অলস দুপুর,

কিংবা কোনও বৃষ্টি বিকেল, মিষ্টি টাপুরটুপুর।

তখন ছিল কাগজ জুড়ে রঙ বেরঙের ঢেউ,

ছলাৎ ছলাৎ শব্দ পেত পড়লে চিঠি কেউ।

হারিয়ে গেছে গন্ধ খামের, আর পাই না দেখা,

লাল টুকটুকে ডাকবাক্স এক্কেবারে একা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics