STORYMIRROR

Manik Goswami

Drama Others

3  

Manik Goswami

Drama Others

দাও ফিরে সেই গ্রাম

দাও ফিরে সেই গ্রাম

1 min
169


দাও ফিরে দাও অতীতে হারানো বাংলার সেই গ্রাম,

যেথা সকাল হতেই ঝরতে থাকে শরীর নিঙাড়ি ঘাম।

ফিরে দাও সেই আঁকাবাঁকা মেঠো পথ,

সাধ, বাসনা, ইচ্ছা-অনিচ্ছায় পূর্ণ মনোরথ।  

ফিরে দাও শ্যামলে-সবুজে ভরা উন্মুক্ত প্রান্তর।

নীল আকাশে মেঘের ভেলায় ভাসুক তেপান্তর।

ফিরে দাও সেই বিশ্বাসী মন, ভরসার প্রত্যয়;

শান্তি কুটিরে স্থান নেই কোনো সন্দেহ, সংশয়।

মলিনতার চাদর সরায়ে এনে দাও উদারতা,

ফিরে আসুক বাংলার হৃত গ্রামীণ সভ্যতা।

হিংসা, বিদ্বেষ সব ছেড়ে ফিরুক মানবিক সততা।

গাছের শাখে ঊষার আলোর অপরূপ স্নিগ্ধতা।

এনে দাও সেই উর্বর জমি, সোনালী ধানের শীষ,

বুকের ভেতর খুশির ঘন্টা বাজুক অহর্নিশ।

ফোটা ফুলে বসুক ভ্রমর ভালোবাসার টানে,

মেতে উঠুক মাঝি মাল্লারা ভাটিয়ালি গানে।

ঘুচে যাক গ্রাম বাংলা থেকে অনাহারের জ্বালা,

কর্মঠ দেহে প্রতিভাত হোক বিশ্ব জয়ের মালা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama