STORYMIRROR

Israt Jahan Mishu

Romance Classics Fantasy

4  

Israt Jahan Mishu

Romance Classics Fantasy

দাম্পত্য

দাম্পত্য

1 min
417

দাম্পত্যের দশক চারেক পর

তুমি আমি এক বিছানা,

দুটো মনে এক বাসনা।

ছেলে মেয়ে আর নাতি নাতনী;

বড্ড চলছে দিন।

মনে হচ্ছে সেদিন হলো বিয়ে,

একটা ঘরে এক হাত ঘোমটা বসে আছি

খুব শান্ত মেয়ে.

হঠাৎ পায়ের আওয়াজ বুক ধুরুধুরু

অস্বস্তি হচ্ছিল তোমার,

কিন্তু বুঝতে দিতে চাইলে না,

গভীর হলো রাত, অনেক কথা বলা.

অনুরাগের ঘর স্বপ্ন বুনা রাত,

ছোঁয়া হলো হৃদয়

কেটে গেছে রাগে অনুরাগে দশক চারেক,

এই রকম তোমার প্রতি রাতের ভালোবাসার সাধ.



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance