STORYMIRROR

Israt Jahan Mishu

Romance Fantasy Others

3  

Israt Jahan Mishu

Romance Fantasy Others

লিখালিখি

লিখালিখি

1 min
207

লিখালিখিটা আজকাল অভ্যাসে পরিণত হচ্ছে।

কোন কথা নেই বার্তা নেই 

দুই এক লাইন লিখা হয়ে যায়

শুধু কি লিখা, লিখতে বসলেই তো

মনের কোণে ভিড় করে একটা মানুষ।

তার ভালো লাগা মন্দ লাগা আর,

কারণে অকারণে যে অনুরাগ তার কথা

হুটহাট ছুঁয়ে যাওয়া এলো চুল।

কিংবা অবাক চোখে তাকিয়ে থাকা

মনে পড়ে যায় তো তার কথা,

লিখবো কি করে শুধু যে সেই এসে ভর করে,

লিখা কি যার সব কথা অনেক রয় অব্যক্ত।

ভয়ও হয় আবার যদি কিছু বাদ পড়ে

মুখ গোমড়া করে বসে থাকবে যে,

তখন কি আর ভালো লাগে.. মেঘ কালো মুখে,

তবুও লিখি.. তারে ভাবতে ভালো লাগে,

পুলক জাগে..আবার নতুন করে প্রেমে পড়ি।

বার বার লিখা গুলো অগুছালো হয়,

নতুন করে সাজাই সব ভালোবাসা দিয়ে,

নিজের অস্তিত্বটাকে তার মাঝে খোঁজে নিয়ে।

তবুও লিখি.. তবুও লিখবো।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance