STORYMIRROR

Gopa Ghosh

Abstract

2  

Gopa Ghosh

Abstract

চুপ থাকো

চুপ থাকো

1 min
783

চুপ থাকো,

যতই রং বদলে ফেলুক,

দাদামনি, দিদিমনি,

তাদের ওপর আস্থা রেখেই,

নিজের পথে চলতে থাকো।


চুপ থাকো,

তুমি হয়তো দেশি, নও বিদেশি,

তাই কার্ড নিয়ে মন ব্যস্ত রাখো,

নিজের পথে চলতে থাকো।


চুপ থাকো,

যদি নিত্য দেখো বাড়ছে দাম

যেগুলো ছাড়া জীবন অচল,

খরচা কমাও শান্ত থাকো,

নিজের পথে চলতে থাকো।


চুপ থাকো,

এখন মানির অনেক ভাগ,

কোনটা ঘুষ আবার কোনটা কাট,

তাই তোমার টাকা ফিরতে পারে,

একটু হলেও ভরসা রাখো,

নিজের পথে চলতে থাকো।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract