STORYMIRROR

Paula Bhowmik

Action Inspirational

2  

Paula Bhowmik

Action Inspirational

চোখের জল

চোখের জল

1 min
83

গবেধুকা, কোরামণি, গুরগুর পরিচিতি কত নামেই ! 

জবে'র অশ্রু বলেই জানে পৃথিবীর লোকে।

ঝরেছিলো বাইবেলের দুঃখী জব এর চোখ থেকেই, 

ব্যাপারটা এরকম নয় মোটেই। 

কোথাও বলা হয় ডেভিডের চোখের জল, 

কোথাও আবার মনে করা হয় অশ্রু সেন্ট মেরীর ! 

অশ্রুর উৎস ল্যাক্রিম্যাল গ্ল্যান্ড, 

রয়েছে যে চোখের কাছেই! 

"কক্স ল্যাক্রিম্যা জোবি" , কে জানে ! 

হয়তো এই নামটা ল্যাক্রিম্যা ক্রিস্টির নামেই।

রুদ্রাক্ষ শিবের অশ্রু, শিবকে তো চেনে সকলেই ! 

সতীর দুঃখে শিবের চোখেও যে জল ঝরে ! 

স্বয়ং শিব ও সাধু-সন্ন্যাসীরা রুদ্রাক্ষের মালা পরে। 

জলের ফোটার মতো আকার, হয়তো তাই,

নামটা পেয়েছে, "চোখের জল", এ যে বড়ই আদরের !

হাজার বছর আগেও পুঁতি হিসেবে ছিলো এর কদর, 

গয়না বানিয়ে পড়তো অনেকেই, বুঝতো সমঝদার।

আসামে নাকি বলা হয় কৌরা মণি বা কাকের মণি !

পুষ্টি হিসেবেও এ শষ্য যে অনেক গুণে গুণী।

গুরগুর খাওয়া হতো না শুধু এই ভারতেই

বহুযুগ আগেই জাভা দ্বীপে এর প্রচলন হয়, 

চীন দেশেও এই মিলেট খাওয়া শুরু হয় আগেই।

ক্যালিফোর্নিয়াতে এটা দিয়ে মিষ্টি পরিজ তৈরী হয়।

নানা নামে মানুষের বন্ধু এই "চোখের জল" কে, 

চেনে তো সারা পৃথিবীর লোকেই !

সত্যিকারের চোখের জলও কিন্তু অনেক দামী !

তাই তো অযথা, বিনা কারণে চোখের জলকে, 

বয়ে যেতে দিতে, একদম রাজি নই আমি। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Action