STORYMIRROR

Atanu Ganguly

Abstract Romance Fantasy

3  

Atanu Ganguly

Abstract Romance Fantasy

ছোট্ট প্রেমের গল্প

ছোট্ট প্রেমের গল্প

1 min
185

একটা ছবি আঁকি চলো......

দূরে পাহাড়, তার সামনে বয়ে চলা 

উদ্যম খরস্রোতা নদী।

কাঁচের মত জলে পাথর ছড়ানো 

কত-শত, ছোটো-বড়ো, কালো-সাদা।

তুমি বসে আছো, 

কি ভীষণ আনন্দে তুমি মগ্ন।

আমি কোথায় বল ?


পিঠ অব্দি একরাশ ঘন কালো চুল

হাওয়ার ছোঁয়ায়, সব এলো মেলো

স্বপ্ন গুলো, কে জানে। 

মুঠো করে জল তুলে নিলে, 

কিছুটা পরে গেলো, বাকিটা উড়িয়ে দিলে আকাশে। 

তুমি বসে আছো, 

এক নিষ্পাপ দৃষ্টি নিয়ে। 

আমি কি করি বল ?


উপরে ছুঁড়ে দেওয়া জল 

বিন্দু বিন্দু হয়ে পড়ছে চোখে মুখে, 

সুপ্ত মনে স্পর্শ দিলো। 

শব্দবিহীন বয়ে চলা, পাথরের খাঁজে খাঁজে পড়ে থাকা স্মৃতি রয়ে যায়। 

তুমি বসে আছো, 

হাতখানি বাড়িয়ে সামনে। 

আমি হাতটাকে ধরি, কি বল ?


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract