STORYMIRROR

Madhab Mandal

Abstract Others

3  

Madhab Mandal

Abstract Others

ছায়া ছায়া সত্যি ২২

ছায়া ছায়া সত্যি ২২

1 min
225

আমি আর আমার ভিতরে নেই


শুধু আছি খোপের ভিতরে....


চেনা অজানা কত ফুল উড়ে গেল

উৎসব তবু থেমে নেই


আজ কারা এলাকায় এলাকায়

গাধাদের ছবি আঁকতে এলো!


প্লাস্টিক মোড়ানো শরীরগুলো নামে

ও ডোম, গলা ভেজাও কেন তরলে!


গান্ধর্ব স্বামীটি বউয়ের বিয়ের কাজে

হায়, এই মহামারি কান্নার জল চোঁ চোঁ টানে!


একটা একটা ফুল দু'হাতে জড়িয়ে রাখি

এত ঠান্ডা হচ্ছে কেন স্নায়ু আর শিরা উপশিরা!


আমিও খোপ ছেড়ে, রাস্তা ছেড়ে বারবার

ঘুমন্ত আলোর দিকে নিঃস্তেজে তাকাই



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract