STORYMIRROR

Manjula Acharya

Fantasy Others

3  

Manjula Acharya

Fantasy Others

চাঁদ

চাঁদ

1 min
199

রোজ সন্ধ্যায ছাদে হাঁটতে হাঁটতে

      চোখ যে খোঁজে তোমায়

আমার পানে তাকাও নাকি

      খোঁজ কি গো আমায়

তুমি যে সখা গো আমার

      তুলনা তব নাই

মনের কথা খুলে তাই

       তোমাকেই জানাই 

অপরূপ সৌন্দর্য তোমার

       চোখ যে নাহি ফেরে

তোমারি চারিপাশে মন যে

       মোর কেঁদে মরে

আকাশের ধনমানিক তুমি

        তারাদের তুমি রাজা

সবারই প্রিয় যে তুমি

          মনের মাঝে সাজা


রবির কিরনে আলোকিত তুমি

         শীতল তোমার চন্দ্রিমা

পৃথিবীর উপগ্রহ যে তুমি

          বিচিত্র তব মহিমা 

চাঁদ মামা বলে সবাই তোমায়

          সবারই তুমি প্রিয়

আমায় তুমি নিজের ভেবে

         ভালোবাসা দিও

কখনো ঢালো আলোর বন্যা

          কখনো আঁধার ভরা

তুমি মোর প্রিয় সখা

         তোমায় যায় না ভোলা ।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy