চাইলেই কি পাওয়া যায়
চাইলেই কি পাওয়া যায়
ফিরে যেতে চাই
যেতে চাই বললেই কি যাওয়া যায়?
কোথায় পাবো শৈশবের সরলতা?
কোথায় পাবো খেলার মাঠের উন্মাদনা?
কোথায় পাবো ধান মাঠে লুকোচুরি?
ধরা পড়ার ভয়ে মুখে মিথ্যা কথার ঝুড়ি।
কোথায় আর মাইলের পর মাইল হাঁটা?
পৃথিবী বদলে গেছে।
বিবর্তনের ধাক্কায় আমরাও তাই।
যাদের সঙ্গ চাই তাদের অনেকে এখন
না ফেরার দেশে।
যারা আছে তারা রোগে শোকে জীর্ণ
আমিও তাই।
মন চাই, কিন্তু দেহ সায় দেয় না।
সখ শুনে,গিন্নি বলে আদিখ্যেতা!
লোকে বলে হতে চায়,
"শিং ভেঙে বাছুর"।
বিজ্ঞানের যন্ত্রও নিরুপায়
সেথা নিয়ে যেতে হায়।
তাই চাইলেই কি,
শৈশবে ফিরে যাওয়া যায়?
