STORYMIRROR

Sucharita Das

Drama

3  

Sucharita Das

Drama

বৃষ্টির কাছে

বৃষ্টির কাছে

1 min
879

তোমার চোখের জল অভিমান

তোমার কাছে আসা

সব অভিমান ধুয়ে যেতো

নামতো যদি বর্ষা

ইচ্ছে করে নিজেই আমি

বৃষ্টি হয়ে যাই

মেঘ দুপুরে হঠাৎ এসে

তোমাকে ভিজাই

বৃষ্টিতে ভিজে তুমি

হতে অন্যরকম

মনে হতো তুমি যেন

সদ্য ফোটা কদম


তুমি চাইলে মেঘ হবো

কিংবা হবো নীল আকাশ

সারাজীবনের সঙ্গী হবো

হবো তোমার নিঃশ্বাসের বাতাস

তুমি চাইলেই মিষ্টি রোদের খামে

হবো ঝরাপাতার চিঠি

তোমার আকাশে ধ্রুবতারা হয়ে

জ্বলবো মিটিমিটি

তুমি চাইলে চৈত্র দিনের বৃষ্টি হয়ে

তোমাকে দিবো ছুঁয়ে

চোখের বিষাদ সব দূর করে দিবো

কষ্ট দিবো ধুয়ে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama